ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মানতাশা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং মতিন ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানতাশা ফার্মেসিতে অভিনব কায়দায় ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া যায়। একটি ওষুধের বক্সের গায়ে অন্য ওষুধের লেবেল লাগিয়ে বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এছাড়া ফার্মেসিটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়।
অপরদিকে, মতিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় পাবনা জেলা ঔষধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা উপস্থিত ছিলেন।
অভিযানে চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, “ঔষধ ব্যবসায় এ ধরনের প্রতারণা ইতিপূর্বে দেখিনি। একটি ওষুধের বক্সে অন্য ওষুধের লেবেল লাগিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া গেছে।”
পাবনা জেলা ঔষধ প্রশাসন কর্মকর্তা মিঠুন সাহা বলেন, ঔষধ ব্যবসায় এ ধরনের অনিয়মে সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারেন। এমনকি মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটতে পারে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
জামালপুর প্রতিনিধি : 'দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে...
গাজীপুর প্রতিনিধি : খাতার পাতায় সারের মজুদের যে হিসাব, গুদাম...
কক্সবাজার প্রতিনিধি : কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযান চালিয়ে ...
নজরুল ইসলাম রাজু, রংপুর: দীর...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এখন ...

মন্তব্য (০)