• রাজনীতি

‎স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল ও প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে জামায়াত ইসলামী।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
‎
‎তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করছেন। তাই প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
‎
‎গোলাম পরওয়ার জানান, কয়েকটি দাবি নির্বাচন কমিশন (ইসি) এরইমধ্যে মেনে নিলেও কিছু দাবি মানেনি। তিনি যোগ করেন, নির্বাচন বর্জনের মতো অবস্থা এখনও তৈরি হয়নি; ইসির প্রতি আস্থা আছে দলের।
‎
‎সেক্রেটারি জেনারেল দাবি করেন, সরকারি চাপ থাকার কারণে ইসির কিছু অসহায়ত্ব রয়েছে। জামায়াতের দাবি না মানলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও উল্লেখ করেন তিনি।
‎
‎১১ দলীয় ঐক্য হয়েছে শুধু জাতীয় নির্বাচনের জন্য। স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিকদের সাথে এ নিয়ে সংঘাত হবে না বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo