• সমগ্র বাংলা

খেলাধুলা অনিশ্চয়তা ও হতাশা কাটাতে সাহায্য করে: পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খেলাধুলা মানুষের জীবনের অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে উঠতে সহায়তা করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ টেনিস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসব কথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

কাজী হুমায়ুন কবির লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জজ ফারদিন মুস্তাকিম তাসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তানজিলুল ফার্গানি তানজুসহ অন্যরা।

খেলা পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। এ সময় টেনিস ক্লাবের সদস্য, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের মাধ্যমে মানিকগঞ্জে টেনিস খেলাকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





  • company_logo