ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাহাজভাঙা শিল্পে বাংলাদেশ পৃথিবীর শীর্ষে। বৈশ্বিক মানদণ্ড ও পরিবেশের দিক মাথায় রেখে এই খাত পরিচালনা করতে চায় সরকার— এমনটাই জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৩১ আগস্ট) জাহাজভাঙা শিল্প নিয়ে কর্মশালায় তিনি এ কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে ৩১টি সবুজ জাহাজভাঙা ইয়ার্ড রয়েছে। ৬-৭টি লাইসেন্সের জন্য অপেক্ষা করছে। এই সংখ্যাটিকে ১০০ তে নিতে চায় সরকার।
মন্ত্রী বলেন 'জাহাজভাঙা শিল্প শুধু কর্মসংস্থান আর ব্যবসার জন্যই গুরুত্বপূর্ণ না, এটির স্টিল ইন্ডাস্ট্রির জন্য কাঁচামালের বড় উৎস। তবে, জাহাজ ভাঙলে পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ বের হবেই। সেই কার্যক্রম কতটা আন্তর্জাতিক মানদণ্ড ও পরিবেশের কথা মাথায় রেখে করা যায় সেই উদ্যোগ নিচ্ছে সরকার।'
তিনি বলেন, চট্টগ্রামে প্রায় দেড় হাজার কোটি টাকায় ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি গড়া হলে শুধু জাহাজ ভাঙা নয় অন্য কারখানার বর্জ্যও সংগ্রহ ও পরিশোধন করা সম্ভব হবে।
এছাড়া গ্রিন সার্টিফাইড কারখানা গড়ে তুলতে প্রয়োজনীয় অর্থায়ন ও কারিগরি সহায়তার কথাও জানান মন্ত্রী।
নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...
নিউজ ডেস্ক : সংকটে দেশের ব্যাংকিং খাত। মূলধন ঘাটতি, তারল্য স...
নিউজ ডেস্ক : দেশে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্...
নিউজ ডেস্কঃ স্বল্প আয়ের মানুষের সবচেয়ে সহজতর পুষ্টির জোগান প...
নিউজ ডেস্কঃ কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কম...

মন্তব্য (০)