• প্রশাসন

‎রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১৬

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

‎সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
‎
‎তিনি জানান, পুলিশের রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, তিন রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, নয়টি মোবাইল ফোন, ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
‎
‎তিনি আরও জানান,  রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

‎নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

১

নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...

image

৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

২

নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...

image

‎নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর ম...

৩

নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু স...

image

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

৪

নিউজ ডেস্ক : শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্...

image

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্...

  • company_logo