• সমগ্র বাংলা

ফরিদপুরে সীমান্তবর্তী বাজারের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল সংঘর্ষ : আহত ৩০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারের হামলার জেরে রবিবার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় টানা সাড়ে সাত ঘণ্টা ধরে চলা এই রণক্ষেত্রে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুরো বাজার ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি ও তীব্র আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ময়েনদিয়া বাজারের দখল নিয়ে পরমেশ্বরদী ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং পার্শ্ববর্তী সালথার খাড়দিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের समर्थকদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। গত শুক্রবার ময়েনদিয়া দাইপাড়া এলাকায় একটি দোকানে হামলা এবং শনিবার এক ইলেকট্রনিকস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রথম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে যুবদল নেতা সোলায়মান এবং তাকে উদ্ধার করতে গিয়ে অস্ত্রধারীদের হামলায় মুশফিক বিল্লাহ জিহাদ গুরুতর আহত হন।

শনিবারের এই ঘটনার জেরে রবিবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ধুলজোড়া ব্রিজ এলাকায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যাসহ অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সোমবার ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo