• সমগ্র বাংলা

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিভিন্ন টুলস ও অ্যাপ্লিকেশন ব্যবহার বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ভয়েজে’স ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করে।

কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের আইসিটি বিষয়ক বিভিন্ন ডিজিটাল টুলস, ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশনের ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো: কামরুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। কাজের গতিশীলতা,সময় অপচয় রোধে এবং স্বচ্ছতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করবে ও  দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo