• সমগ্র বাংলা

টেকনাফে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কক্সবাজার  প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি  সাকের আহম্মদ (৪৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫  টেকনাফ ক্যাম্প। 

২৯ আগস্ট শনিবার  সন্ধ্যায় র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে থেকে তাকে  গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত সাকের আহম্মদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে। 

সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,   সাকের আহম্মদ  দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সফলভাবে আইনের আওতায় আনা হয়। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল  থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo