ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসলের সময় তলিয়ে ২ জনের প্রাণহানি ঘটেছে৷ আজ রবিবার সকালে বিরলের কামদেবপুর এলাকায় আকাশ সরকার এবং জেলা সদরের মাহুতপাড়া এলাকায় রিফাত নামে এক কিশোর মারা গেছে।
আকাশ (৪০) বিরলের বনগাঁও মাথা পাড়ার শংকর রায়ের ছেলে। রিফাত (১৭) জেলা শহরের সিপাহীপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, আজ দুপুরে দুই বন্ধুর সাথে পুনর্ভবা নদীর মাহুতপাড়া এলাকায় গোসলে নামে শহরের সিপাহিপাড়ার রফিকুল ইসলামের ছেলে রিফাত। স্রোতের টানে সে গভীর পানিতে তলিয়ে নিখোজ হয়েছে। অন্য দুই বন্ধু তীরে উঠে পরিবারের কাছে তার নিখোজ হবার ঘটনা জানায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। সন্ধ্যান না পেয়ে রংপুর থেকে ডুবুরি তলব করে তারা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলে পৌছাতে পারেনি ডুবুরিদল।
এর আগে একই (পুনর্ভবা) নদীর বিরলের কামদেবপুর এলাকায় সকালে গোসলে নেমে গভীর পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছে আকাশ রায় নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী পৌছার আগেই লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

মন্তব্য (০)