ছবিঃ সংগৃহীত
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আলমনগর ইউনিয়নের নবগ্রাম মুন্সিবাড়ির মৃত শাহাদৎ হোসেনের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে একাই ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে যান তিনি। প্রচণ্ড রোদে ওই সময় জমিতে তার সঙ্গে আর কেউ ছিলেন না। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে দুপুরের পরই তার মৃত্যু হয়ে থাকতে পারে। রোববার সকালে তার লাশ দাফন করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

মন্তব্য (০)