• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন।  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে আজ শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন।

‎আলোচনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাহাজ নির্মাণের পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও মারস্ককে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।

‎বাণিজ্যমন্ত্রী বলেন, মারস্ক লাইনের বিশ্বজুড়ে বিপুলসংখ্যক বড় আকারের জাহাজ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ব্যবহৃত পুরোনো জাহাজের পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও বাংলাদেশ একটি সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।

‎বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, মারস্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। ডেনমার্কের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুনামের সঙ্গে জাহাজ পরিচালনা এবং শিপিং ও লজিস্টিকস ব্যবসা করে আসছে।

‎বৈঠকে বলা হয়, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার-দুই খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্ভাবনা রয়েছে। এ খাতে আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ আকৃষ্ট করা গেলে দেশের শিল্পায়নের পাশাপাশি ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্মসচিব (এফটিএ ২) মাহবুবা খাতুন মিনু, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খায়রুজ্জামান, এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান বিবেক শর্মা, মারস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়্যাল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেস বিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ।

মন্তব্য (০)





image

স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্র...

image

আইএমএফের পূর্বাভাস পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া-থাইল্যান্ড...

নিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আরও বড় হয়ে...

image

‎অকার্যকর বাণিজ্য সংগঠনগুলোকে সুপ্ত ঘোষণা বা বাতিল করা হব...

নিজস্ব প্রতিবেদকঃ বাণিজ্য সংগঠনগুলোকে আন্তঃকোন্দল বাদ দিয়ে স...

image

‎পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদে...

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভ...

image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্কঃ দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ আ...

  • company_logo