• সমগ্র বাংলা

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে নড়াইলে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে নড়াইল শহরের চৌরাস্তাস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য (নড়াইল-১) আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু।

সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ সেপ্টেম্বর ভোরে জেলা ও উপজেলার সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। নড়াইল জেলা সদরে সুবিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ ও দলের কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

যৌথ এ প্রস্তুতি সভায় অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, জাহিদুর রহমান মিলন,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস,সৈয়দ খোরশেদ তৌহিদ সোহেল এবং সাবেক ছাত্রনেতা মাসুদ রানা টুলু।এছাড়া সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সভায় বক্তারা সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo