• সমগ্র বাংলা

মাদক কারবারীদের ছুরিকাঘাতে নারীসহ ৩জন আহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক কারবারিদের ছুরিকাঘাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিফাত (২১), রাজু (২৬) ও এনি আক্তার (৩০)।

স্থানীয়রা জানান, পাগলাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে আহত সিফাতের মায়ের পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের সদস্যদের সংঘর্ষ হচ্ছিল। উভয়ের সংঘর্ষকালে ভিকটিম সিফাত ও আহতরাসহ বেশ কয়েকজন মারামারি থামানোর চেষ্টা করেন। এসময় পরিস্থিতি ঠান্ডা হলে উভয় গ্রুপ স্থান ত্যাগ করে। পরবর্তীতে ঘটনার প্রায় ৩০ মিনিট যেতেই মাদক কারবারি শফিকুল ইসলাম তার বড় বোন জান্নাতুল ফেরদৌস , বোন জামাই সোহেলসহ ৫-৬ জনের একটি দল পুনরায় ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে বেধড়ক মারধর চালায় এবং মারধরের একপর্যায়ে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে আশপাশের মানুষেরা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং হামলাকারীদের গণপিটুনি দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার খবর শুনে আমাদের এসআই ওলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।এখনো মামলা হয়নি।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo