• সমগ্র বাংলা

ময়মনসিংহে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ দেখতে মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতি ছিল।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জমকালো আয়োজনে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সিরাত বয়েজ ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোররচর স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এস. এম. জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আছাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. মাহবুবুর রশিদ ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “এই টুর্নামেন্টের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘জুলাই’ শব্দটি। জুলাই মাস আমাদের শুধু ক্যালেন্ডারের একটি পাতা নয়; এটি আমাদের অধিকার আদায়ের মাস, তরুণদের আত্মত্যাগের মাস।”

তিনি বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, “আজকের এই ফুটবল টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়; এটি শহীদদের স্মৃতিকে আমাদের হৃদয়ে জাগ্রত রাখার একটি অনন্য মাধ্যম। মাঠের ফুটবল যেমন গতিশীল, তেমনি আমাদের তরুণ সমাজকেও মাদক, হতাশা এবং সব ধরনের সামাজিক অন্যায়-অবিচারকে ‘লাল কার্ড’ দেখিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সুশৃঙ্খল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, “মাঠে জয়-পরাজয়ই বড় কথা নয়। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে যে সম্প্রীতি, সৌহার্দ্য ও প্রতিভার বিকাশ ঘটেছে, সেটিই আমাদের প্রকৃত অর্জন।”

তিনি চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে খেলাধুলার সুস্থ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বিলের পাড়ে বইল উৎসবের হাওয়া: ঐতিহ্যবাহী নৌকা ব...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আবহমান গ্রামবাংলার চির...

image

কক্সবাজারে মদের বারে মারামারি ঘটনায় মারা গেলো দু"জন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে মদে...

image

বগুড়ায় ৯ বছরের শিশুকে কুপিয়ে হত্যা, মানসিক ভারসাম্যহীন যু...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাত...

image

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর...

image

রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০০টাকার লোভ দেখিয়ে নির্জন ...

  • company_logo