• সমগ্র বাংলা

রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১০০টাকার লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত হোসেন উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে। বুধবার বিকেলে ধর্ষণচেষ্টার শিকার হয় ওই শিশু। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ৮ বছর বয়সী ওই শিশু গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে সিফাত শিশুটিকে নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়।

থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের পর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি সিফাতকে গ্রেফতার করে। আটককৃত শিফাতকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo