ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ নেতা প্রধানমন্ত্রীর পাশের আসনে স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
নতুন আসন বণ্টনে দেখা যায়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্তমানে ওই আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বসেছন।
সরকারি দলের প্রথম সারির নয়টি আসনে পর্যায়ক্রমে স্থান পেয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান। এছাড়া, প্রথম সারিতে আসন পেয়েছেন আমান উল্লাহ আমান।
নিউজ ডেস্ক : নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার...
নিউজ ডেস্ক : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বর্তমান ...
নিউজ ডেস্ক : নেপালের পাহাড়ি ঢল ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাং...
নিউজ ডেস্ক : আলোচিত মক্কা চুক্তিকে বিশ্ব মুসলিম পরিবারের আত্...
নিউজ ডেস্কঃ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতদের স্ম...

মন্তব্য (০)