• সমগ্র বাংলা

সীমান্তে ৬ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৬ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরের দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন রামদাসপুর সীমান্ত চৌকি (বিওপি) এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপির এলাকাভুক্ত ২১৬/এমপি সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। সেখানে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের একটি দল ওই ৬ জন বাংলাদেশি পুরুষকে বলপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠাতে উদ্যত হয়।

​অনুপ্রবেশের খবর পাওয়া মাত্রই রামদাসপুর বিওপির একটি নিয়মিত টহল দল দ্রুত সীমানায় পৌঁছায়। বিজিবি সদস্যরা শূন্যরেখার (জিরো লাইন) ভারতীয় অংশে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশের ভেতরে প্রবেশে শক্ত বাধা সৃষ্টি করেন।

​বর্তমানে বিজিবির বাধার মুখে পড়ে আটকে পড়া ওই ৬ জনকে চূড়ান্তভাবে ভারতের ভূখণ্ডেই ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকরণ চলছে বলে নিশ্চিত করেছে ১৬ বিজিবি।

​এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাত বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

‎রংপুরে ৪ হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সির্দ্ধাথ এবং মুগ্ধ দা...

নিউজ ডেস্কঃ রংপুরে আলোচিত ফোর মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত সি...

image

রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সু...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধ...

image

নকল পণ্য থেকে মাদক সেবন: কালীগঞ্জে একদিনে ৪ জন দণ্ডিত, প্...

গাজীপুর প্রতিনিধি : একই দিনে এক অভিযানে উঠে এলো দুই ধরনের অনিয়মের চিত্র।...

image

সাতকানিয়ায় ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারের উদ্যোগে ঈদে মিল...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও ...

  • company_logo