ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৪৮ নম্বর ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, কোরআন তিলাওয়াত, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শিহাব উদ্দিন মোহাম্মদ ইউচুপের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হিরু, সিনিয়র সহ-সভাপতি এরশাদুল হক চৌধুরী তসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান বাবুল, অর্থ সম্পাদক মাকসুদুর রহমান, সদস্য মোহাম্মদ তোয়াহা খোকা, সাতকানিয়া রক্তদান গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ মিজানুর রহমান, ছদাহা ইউনিয়নের মহিলা সদস্য হামিদা বেগম, মোহাম্মদ ফারুকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরে হামদ-নাত প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

মন্তব্য (০)