• সমগ্র বাংলা

স্বৈরাচার সরকার ৬০ হাজার কোটি টাকা বিদ্যুতের বিল বকেয়া রেখে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : স্বৈরাচার সরকার গ্যাস সংরক্ষণের জন্য ল্যান্ডফিল্ডে কোনো স্টোরেজ তৈরি করে যায়নি। পাশাপাশি প্রায় ৬০ হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখে যাওয়ায় বর্তমান সরকারকে চাপের মুখে পড়তে হচ্ছে এবং এর ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। তবে বর্তমান সরকার আড়াই মাসের তেল মজুতের সক্ষমতা তৈরি করতে স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ফলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (২৬ আগস্ট) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কল্যাণরাষ্ট্র কায়েম করতে চান। সরকার সাধ্য ও সামর্থ্যের মধ্যে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে চায়। তবে এ ক্ষেত্রে নাগরিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, হয়তো আমরা বাংলাদেশকে কানাডা বানাতে পারব না। তবে একটি ক্লিন ও গ্রিন দেশ হিসেবে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য রাষ্ট্র উপহার দিয়ে যেতে চাই। এ লক্ষ্যেই আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের হাত ধরে এগিয়ে নেওয়া হবে।

নারীদের ক্ষমতায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের সিগনেচার প্রজেক্ট হচ্ছে ফ্যামিলি কার্ড। আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এ জন্য কাউকে কোনো তদবির করতে হবে না। চলতি বছরও ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ২৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ব্যাগ, খাতা, কলম ও নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo