• সমগ্র বাংলা

নকল পণ্য থেকে মাদক সেবন: কালীগঞ্জে একদিনে ৪ জন দণ্ডিত, প্রতিষ্ঠান সিলগালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : একই দিনে এক অভিযানে উঠে এলো দুই ধরনের অনিয়মের চিত্র। কোথাও তৈরি হচ্ছিল নকল পণ্য, আবার অন্য এলাকায় প্রকাশ্যে চলছিল বাংলা মদ ও গাঁজা সেবন। গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় পরিচালিত অভিযানে চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে মোট ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা। নকল পণ্য উৎপাদনের অভিযোগে একটি নামবিহীন প্রতিষ্ঠানও সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বেরুয়া এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠানে নকল পণ্য তৈরির প্রমাণ মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় মামলা করা হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এ মামলায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে তুমলিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় করা তিনটি পৃথক মামলায় বাংলা মদ ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে দণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি দুজনকে ৩০ দিন করে এবং আলম শেখ (২৮)কে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আলম শেখ কালীগঞ্জ উপজেলার বেরুয়া গ্রামের আব্দুর রহেদের ছেলে।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন—তুমলিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোবারক হোসেন (৫১), চুয়ারিয়াখোলা গ্রামের শৈলেন পালমার ছেলে সুহৃদ পালমা (৪১) এবং সাতানীপাড়া গ্রামের জয়নার আবেদীনের ছেলে ইকবাল হোসেন (৪৩)।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। বেঞ্চ সহকারী ছিলেন আল আমিন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার জানান, জনস্বার্থে নকল ও ভেজাল পণ্য উৎপাদন এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

২

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

image

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যৌন উত্তেজক ঔষধ...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...

  • company_logo