• সমগ্র বাংলা

নওগাঁয় বিকট শব্দে বাইক চালানোর অপরাধে কিশোরের জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে মোটরসাইকেল চালানোর সময় বিকট শব্দের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি ও শব্দ দূষণ করার অপরাধে সাকলাইন মোস্তাক নামের এক কিশোরের ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটে আটক করে এই জরিমানা করা হয়। সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা স্বপরিবারে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা, ওই কিশোর গত কয়েকদিন থেকে সুজুকি জি•ার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ সৃষ্টি করে চলাচল কেও আসছে। এতে পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল। এদিন স্থানীয় কয়েকজন শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেটের কাছে মোটরসাইকেলটি ধরে ট্রাফিক পুলিশকে সংবাদ দেয়। পরে ট্রাফিক পুলিশ এসে মোটরসাইকেলটি মামলা দেওয়াসহ জব্দ করে।

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে চলাচল করা সড়ক পরিবহন আইন অনুযায়ী একটি কঠিন অপরাধ। ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ করায় ওই কিশোরের বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে সাইলেন্সরটি খুলে নেওয়া হবে যা অফেরতযোগ্য। এমন কার্যক্রম শহরজুড়ে চলমান আছে এবং আগামীতে আরো জোরদার করা হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

১

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৪

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

  • company_logo