ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ঠিক করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য ছিল।
এ মামলায় গত ১১ আগস্ট থেকে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার তথ্যসূত্রে, রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে, গত বছরের ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়।
আটদিন হাসপাতালে অচেতন থাকার পর ২০২৫ সালের ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আছিয়ার। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৩ এপ্রিল শুরু হয়ে মাত্র ১৩ কার্যদিবসে আলোচিত এ মামলার বিচার শেষ হয়।
পরে ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত।
নিউজ ডেস্কঃ ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন...
নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণ অংশকে আধুনিক, যানজটমুক্ত, সবুজ ও...
নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে অভ্যন্তরীণ সংঘাত, জান্ত...
নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কর্মকাণ্...
নিউজ ডেস্ক : মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢ...

মন্তব্য (০)