• সমগ্র বাংলা

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান : পরিত্যক্ত এসএমজি উদ্ধার ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫ ) কক্সবাজারের একটি আভিযানিক দল টেকনাফে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী এসএমজি এবং ৩২৭ রাউন্ড  রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে। সে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের 

০৬৮৭ নম্বর শেডের  ৬ নম্বর রুমের বাসিন্দা  শামসুর আলম এর মেয়ে। 

২৩ আগস্ট রবিবার বিকেল ও সন্ধ্যায় এই দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব।  

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার  আ. ম. ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কবরস্থান পাহাড় ওরফে জাকিরের  ডেইল পাহাড়ের পাদদেশে কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। 

উক্ত সংবাদের ভিত্তিতে গত  আগস্ট  রবিবার  বিকাল আনুমানিক সাড়ে ৪ টূর সময় ওই এলাকায় অভিযান পরিচালনা করে

পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়। একই দিন পৃথক অভিযানে  টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে আনুমানিক সন্ধ্যা সোয়া ৬ টার সময়   অভিযান পরিচালনা করে বসতঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় 

সামসুন নাহার(১৮) নামের এক নারীকে আটক করা হয়। 

উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র এবং তাজা গুলিসহ গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo