• সমগ্র বাংলা

চাটমোহরে গণশৌচাগারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের এতিহ্যবাহী পুরাতন বাজারে গনশৌচাগার নির্মাণসহ বাজারের সার্বিক উন্নয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ আগষ্ট) দুপুরে পুরাতন বাজারে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা এই বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ মুত্তালিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী অনুপ কুমার সরকার, ব্যবসায়ী আব্বাস উদ্দিন, ব্যবসায়ী রবিউল ইসলাম রাহুল, ব্যবসায়ী আজিবর রহমান, ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ।  

বক্তারা চাটমোহর পুরাতন বাজারে অবিলম্বে একটি গণশৌচাগার নির্মাণের দাবি জানান। একইসাথে বাজারের অভ্যন্তরে রাস্তা নির্মাণ, ড্রেন নির্মান ও পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তপক্ষের প্রতি আহবান জানান। 

এ বিষয়ে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী জানান, পূর্বে পুরাতন বাজারে একটি গণশৌচারগার নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া ও টেন্ডার আহবান করা হয়েছিল। কিন্তু জায়গা না পাওয়ায় তা আর বাস্তবায়ন হয়নি। তবে শীঘ্রই পুরাতন বাজারে গণশৌচাগার নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।   

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo