• লিড নিউজ
  • জাতীয়

‎নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা ও সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনগণ যেন নির্ভয়ে কথা বলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

‎সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

‎আইনমন্ত্রী বলেন, গত ছয় মাসে একটি গুমের ঘটনা ঘটেছে। আরও তিনটি ঘটনার তদন্ত চলছে। গুমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। তিনি বলেন, মিথ্যা মামলা হচ্ছে না—এ কথা বলা যাবে না। তবে সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে।

‎মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে কিছু জটিলতা থাকায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের পর তা সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন থাকবে, ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব ও নামগুলো এখনো পাওয়া যায়নি।

‎আইনমন্ত্রী বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগোতে চাই।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নিউজ ডেস্কঃ নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমব...

image

‎ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ডাক বিভাগ সরকারের ১৮০ দিনের কর্মপর...

image

‎‘বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ১৩ বিলিয়ন ডলারে...

image

‎দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন থা...

image

‎আলোচিত নুসরাত হত্যা মামলায় দু'জনের ফাঁসি: ৪ জনের যাবজ্জী...

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্...

  • company_logo