ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন থাকবেই। কিন্তু সেটা অর্থনীতির ওপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই হচ্ছে দীর্ঘমেয়াদি সমাধান। উন্নয়নের জন্য ভারত যেমন বাংলাদেশের ওপর নির্ভর করছে, তেমনি বাংলাদেশও ভারতের প্রতি নির্ভর করছে। এই পারস্পরিক নির্ভরতার সম্পর্কটাই একটি পরিবারের মতো। আমরা এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ চায় শান্তি, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য। এসব হতে পারে বাণিজ্যের মাধ্যমে। দুইদেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা বুঝতে হবে। পারস্পরিক নির্ভরতা হতে পারে স্থায়ী সমাধান।
নিউজ ডেস্ক : দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...
নিউজ ডেস্ক : কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থন...
নিউজ ডেস্ক : মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পাওয়ার অভিযোগের কারণ অনু...
নিউজ ডেস্ক : ভারত ও বাংলাদেশের জেন জি আন্দোলনের মিল অমিল নিয়...

মন্তব্য (০)