ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু বলেছেন অভাবের কারণে দেশের কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। অভাবী শিক্ষার্থীরা স্ব স্ব এলাকার এমপি কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এর সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে লেখাপড়া চলমান রাখার সুযোগ করে দেওয়া হবে।
গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। আজ যারা ভালো ফলাফল করেছো আগামীতে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাতেই আজকে সবাইকে সংবর্ধিত করা হচ্ছে। আর আজ যারা ভালো করতে পারনি তারাও আগামীতে ভালো ফলাফল করে পুরস্কার অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন গত ১৭বছর যাবত অন্ধকার শাসনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে। সেই নষ্টের পথ থেকে শিক্ষাখাতকে আবার সুস্থ্যধারায় ফিরিয়ে আনতে সরকার নানা রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। আর শিক্ষা বিষয়ে গৃহিত নানা পদক্ষেপ শতভাগ বাস্তবায়নের জন্য শিক্ষক ও অভিভাবকদের গঠনমূলক ভূমিকার কোন বিকল্প নেই। সরকার যেমন শিক্ষকদের সকল অভাব পূরণ করার কাজ করছে তেমনি ভাবে দেশের শিক্ষাখাতকে সুস্থ্যধারায় ফিরিয়ে আনতে শিক্ষকদেরও কঠোর ভূমিকা রাখতে হবে। তাই আগামীর জন্য একটি মেধা নির্ভর ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত একটি জাতি বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
রবিবার বিকেলে নওগাঁর রাণীনগরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬) আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ এবং ২০২৬-২০২৭ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে মাননীয় সংসদ সদস্যর অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন।
স্থানীয় সাংসদ রেজুর নিজস্ব উদ্যোগে উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে পরিবেশবান্ধব গাছ প্রদান করা হয়। এছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একজন শিক্ষার্থীকে বাইসাইকেল ও তিনজন মেয়ে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আর্থিক অনুদান প্রদান করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি মো: জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সদস্য এস এম আল ফারুক জেমস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : জমিসংক্রান্ত বিরোধের শালিস বৈঠকে গ্রামের...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে পিক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতারণা করে ধর্মান্তরিত করার প...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়া খেলান...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি ...

মন্তব্য (০)