• সমগ্র বাংলা

প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর ও বিয়ের অভিযোগ: ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতারণা করে ধর্মান্তরিত করার পর বিয়ে ও অন্যায্য আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন এক যুবতী। ফরিদপুর শহরের রথখোলা এলাকার সুনিল রবি দাসের ছেলে বরুণ রবি দাসের বাড়িতে রোববার দুপুর থেকে অনশন শুরু করেন ওই তরুণী।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মুসলিম পরিবারের ওই তরুণীকে (পূর্বনাম: সোহাগী আক্তার) মোবাইলের মাধ্যমে প্রেমের জালে ফেলেন বরুণ রবি দাস। পরবর্তীতে তাকে ধর্মান্তরিত করে 'মৌ রবি দাস' নাম দিয়ে ২০২৪ সালের ১০ জানুয়ারি নোটারী পাবলিক এফিডেভিট (রেজিঃ নং: ১৭) এবং মন্দিরিক রীতি অনুযায়ী বিয়ে করা হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর টানা প্রায় এক বছর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করার পাশাপাশি যুবতীর কাছ থেকে আনুমানিক আট লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেন অভিযুক্ত বরুণ।

বর্তমানে বিয়ের কথা ও স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোয় ভুক্তভোগী মৌ রবি দাস ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে বরুণ রবি দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।

রোববার রথখোলা এলাকায় বরুণের বাড়িতে গিয়ে অনশনরত মৌ রবি দাস জানান, "আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সংসার করেছে এবং আমার সবকিছু শেষ করেছে। বাড়িতে এসে স্ত্রীর দাবি জানানোয় বরুণের মা ও ভাই আমার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে। কিন্তু ন্যায়বিচার ও অধিকার না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।"

ঘটনার বিষয়ে জানতে চাইলে বরুণের মা বলেন, "বরুণ তাকে নিয়ে সংসার করবে কি করবে না, তা সম্পূর্ণ তার নিজের বিষয়। এতে আমার কোনো মতামত নেই।"

অন্যদিকে সকল অভিযোগ অস্বীকার করে বরুণ রবি দাস বলেন, "আমি একটি এনজিওতে চাকরি করি। সোহাগী নামের মেয়েটি ভুয়া এফিডেভিট দেখিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং আমার কাছে আট লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেইল করছে।"

 

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo