• সমগ্র বাংলা

রুপপুর প্রকল্পের কোয়ার্টারে সেনাসদস্যের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টার থেকে সজীব মোল্লা (২৭) নামের এক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর প্রকল্পের সেনা ব্যারাকের স্নিগ্ধা বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সজীব মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮ থেকে ৯ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দায়িত্ব পালন শেষে সজীব তাঁর সরকারি কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় দরজা না খোলায় সহকর্মীরা বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে তাঁকে কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo