• সমগ্র বাংলা

খানসামায় প্রতারনার সময়ে ওয়াকিটকিসহ ২ ভূয়া পুলিশ আটক, উপকরন জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর খানসামায় প্রতারনা করে অর্থ হাতিয়ে নেবার সময় ওয়াকিটকিসহ ২জন ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন উপকরণ।

আজ রবিবার জেলা পুলিশের মিডিয়া উইং প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ২২ আগষ্ট শনিবার খানসামায় ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যান পাড়ায় সাইফুল ইসলামের বসতবাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারনা করে অর্থ হাতানোর চেষ্টার সময় খানসামা থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে আশরাফুল ইসলাম এবং মানিক হোসেন নামে ২ জনকে আটক করে।

আশরাফুল ইসলাম (৪৬), ঠাকুরগাঁও জেলা সদরের গোয়ালপাড়া পূর্ব শান্তিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং মানিক হোসেন (৪৫) একই এলাকার বাংরোট গ্রামের  সিরাজুল ইসলামের ছেলে।

এসময় ওই ২ জনের কাছে কালো-লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০সিসি পালসার মোটর সাইকেল, ২ টি কালো রঙের BAOFENG ব্র্যান্ডের BF-888S মডেলের ওয়াকিটকি  (ওয়্যারলেস সেট), ৫টি মোবাইল ফোন, প্রিমিয়ার ব্যাংকের ৩০ হাজার টাকার একটি চেকের পাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২ টি এটিএম কার্ড, ১টি কালো রঙের স্কুল ব্যাগ জব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

১

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৩

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৪

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবা...

  • company_logo