• লিড নিউজ
  • জাতীয়

কাজের গতি বাড়াতেই দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পাওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। সেদিনই তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘গত ৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত সময়ের ছেয়ে অনেক বেশি কাজ হয়েছে। নতুন নতুন উইং চালু করেছি।

অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি।’

এ ছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্ত মন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে যেগুলো আগে ছিল না বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরো বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য (০)





image

মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির ...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে ...

image

‎জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী ‎

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে। চাইলেও এক ...

image

‎বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় আরএমপি প্রতিষ্ঠিত ...

নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ...

image

‎জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারত...

image

‎সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃ...

নিউজ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হয়েছ...

  • company_logo