• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে আমরা ইতিবাচক সম্পর্ক রাখতে চাই। তারা আমাদের প্রতিবেশী, তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক থাকবে। কিন্তু শুধু ভারত না, কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করে কিছু করতে পারি না।

‎শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনার ভিত্তিতে দেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করে সঠিক সময়ে ভারত সফর করা হবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া একজন সন্ত্রাসী। হাজার হাজার মানুষ হত্যা করে সেখানে গেছেন। তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াও চলছে এবং কিছু মামলার রায় হয়েছে, আরও মামলা বিচারাধীন। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই শেখ হাসিনার বিষয়টি নতুন কোনো সিদ্ধান্ত বা ভারতের সঙ্গে নতুন কোনো ধরনের যোগাযোগের বিষয় নয়, চলমান বিষয়।

‎তিনি আরও বলেন, তারপরও আরও অনেক অপরাধী আছে, যারা ভারতে পালিয়ে আছে। তাদের ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি। তাই আমরা ভারতের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ ও আলোচনা করবো।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি আগামীকালও জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আগামী সপ্তাহে যেতে পারি, অথবা পরের সপ্তাহেও যেতে পারি। এটা নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।

‎তিনি আরও বলেন, এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতির বিষয় থাকে। প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হুট করে করা যায় না। দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠক করবেন, তখন সেটি কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়; এর পেছনে যথেষ্ট প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ আলোচনা থাকে।

মন্তব্য (০)





image

মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির ...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে ...

image

কাজের গতি বাড়াতেই দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের...

image

‎জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী ‎

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে। চাইলেও এক ...

image

‎বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় আরএমপি প্রতিষ্ঠিত ...

নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ...

image

‎সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃ...

নিউজ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হয়েছ...

  • company_logo