ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
এতে উল্লেখ করা হয়, ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আন্দালিভ রহমান পার্থের বাবা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জু।
নিউজ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হয়েছ...
নিউজ ডেস্কঃ নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বি...
নিউজ ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর ...
নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন...
নিউজ ডেস্কঃ ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়ে...

মন্তব্য (০)