ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ প্রতিশ্রুতি দেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, সবুজায়নের কর্মসূচিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। ঢাকা উত্তর সিটির কর্পোরেশন পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে, ৫৫ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।
এসময় তিনি আরও বলেন, পুরো দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসাথে, ঢাকাকে পরিছন্ন রাখার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে সিটি করপোরেশন। পাশাপাশি, নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।
নিউজ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হয়েছ...
নিউজ ডেস্কঃ নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বি...
নিউজ ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর ...
নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন...
নিউজ ডেস্কঃ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়...

মন্তব্য (০)