• সমগ্র বাংলা

ঘোড়াঘাটে ট্রাক চাপায় স্ত্রী ও সন্তানের মর্মান্তিক মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় ট্রাক চাপায় চোখের সামনে পরিনত হয়েছে স্ত্রী সন্তানের লাশ। সামান্য আহত হয়ে রক্ষা পেয়েছেন হতভাগ্য গৃহকর্তা। মর্মান্তিক হৃদয় বিদারক ওই দুর্ঘটনা ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে।

নিহত দু'জনের মধ্যে শম্পা বেগম (৩৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামের সেলিম সরকারে স্ত্রী।  নিহত শিশু কন্যা নুছাইফা আক্তার (৯) ওই দম্পতির সন্তান। আনন্দ উল্লাসে মেতে উঠার পরিবর্তে স্বজনদের মাঝে পরিনত হয় শোকের মাতমে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জের গ্রামের বাড়ী থেকে  স্ত্রী এবং সন্তানসহ মোটর সাইকেলে চড়ে দিনাজপুরের ঘোড়াঘাটের হামিদপুর চিত্তিপাড়ায় বিয়ের দাওয়ার থেকে যাচ্ছিলেন সেলিম সরকার। পথিমধ্যে ঘোড়াঘাট এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে মোটর সাইকেলটির পিছন দিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি ট্রাক। এতে মোটর সাইকেল থেকে সন্তানসহ রাস্তার উপর ছিটকে পড়লে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্হলে সন্তানসহ প্রাণ হারায় মা৷  সামান্য আহত হয়েছে মোটর সাইকেল  চালক গৃহকর্তা সেলিম সরকার। ঘাতক ট্রাকটি সনাক্তসহ চালককে আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo