• সমগ্র বাংলা

মামলা তুলে না নেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে রিক্সার গ্যারেজ লুটের ঘটনার মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক  জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সাহলে নগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রাজা মাস্টারের ছেলে।

এলাকাবাসী জানান, চব্বিশের গণ-অভ্যুত্থান আন্দোলনে যোগ দেয়ায় বুলবুলের গ্যারেজে সিফাত বাহিনী লুটপাট করে। এঘটনায় সিফাতকে প্রধান আসামী করে বন্দর থানায় একটি মামলা করে। মামলা তুলে নিতে প্রায় হুমকি দেয় বুলবুলকে। রাতে সালেহনগর এলাকাতে বুলবুলকে একা পেয়ে মামলা তুলে নিতে ফের হুমকি দেয় সিফাত ও সঙ্গে থাকা তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন বলেন,এই হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo