ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।
চীনের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন।
বার্তায় আশা প্রকাশ করা হয়, দুই দেশের এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।
নিউজ ডেস্ক : দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...
নিউজ ডেস্ক : কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থন...
নিউজ ডেস্ক : মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পাওয়ার অভিযোগের কারণ অনু...
নিউজ ডেস্ক : ভারত ও বাংলাদেশের জেন জি আন্দোলনের মিল অমিল নিয়...

মন্তব্য (০)