• সমগ্র বাংলা

‎উলিপুরে ফ্যামিলি কার্ড শুমারির চুরান্ত তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিনহাজুল, প্রশাসন নীরব ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে ধামশ্রেনী ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসনের নীরবতায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

‎সোমবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ওই ছাত্রলীগ নেতার নাম মোঃ মিনহাজুল ইসলাম। তিনি ধামশ্রেনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য পদে রয়েছেন। এ ঘটনায় উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক একরামুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎জানা গেছে, উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার নাম দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে দায়িত্ব দেয়ার আগে যথাযথভাবে যাচাই করা হয়নি। তবে বিএনপি'র একটি সুত্র বলছে, বিষয়টি ইউএনও'কে একাধিকবার বললেও তিনি কোন ব্যবস্থা নেয়নি।

‎তবে বিষয়টি নিয়ে মিনহাজুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

‎বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা বলেন, ‘ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির দায়িত্ব দেয়ার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, সেটি খতিয়ে দেখা দরকার।’

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড সুপারভাইজার- তথ্যসংগ্রহকারী সেচ্ছাসেবক নির্বাচন কমিটির সভাপতি এ.টি.এম আরিফ  বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পদ্মায় চায়না কাটার মেশিন দিয়ে বালু উত্তোলন, ভাঙনে বিলীন হ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের জোত কাকু...

image

সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি, কারখ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও...

image

গোপালপুরে মাদক সেবনের দায়ে যুবকের ২৩ মাসের কারাদণ্ড

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

আরাকান আর্মি"র কবল থেকে ২৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি": ...

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি...

image

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জমকালো বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্...

  • company_logo