• লিড নিউজ
  • জাতীয়

নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড-নৌপরিবহন অধিদফতরের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন ব্যবস্থাপনায় সমন্বয় বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড সদর দফতরে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
‎
‎সমঝোতা স্মারকের আওতায় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দুই সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। পাশাপাশি জাহাজ থেকে দূষণ প্রতিরোধ এবং সমুদ্রে উদ্ধার কার্যক্রমেও পারস্পরিক সহযোগিতা বাড়ানো হবে।
‎
‎এছাড়া প্রয়োজনীয় তথ্য ও কারিগরি তথ্য বিনিময়, যৌথ প্রশিক্ষণ ও মহড়া আয়োজন, সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে সাড়া দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হবে।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয়...

১

নিউজ ডেস্ক :   ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম...

image

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধান...

২

নিউজ ডেস্ক :   দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও ব...

৩

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...

image

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খ...

৪

নিউজ ডেস্ক : কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থন...

image

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শি...

৫

নিউজ ডেস্ক : মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পাওয়ার অভিযোগের কারণ অনু...

  • company_logo