• সমগ্র বাংলা

‎উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গাঁজা ও ইয়াবাসহ মমিনুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মমিনুল ওই গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।
‎
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মমিনুল ইসলামের বসতবাড়ীতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের খবর পায় থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে মাদক কারবারি মমিনুল ইসলামকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭১ হাজার ১'শ টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo