• লিড নিউজ
  • জাতীয়

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০ দিনের প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং সংস্কার উদ্যোগ নিয়ে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় নির্বাচনের ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়েছে।

‎প্রতিবেদনে বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদার এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া পাবলিক সার্ভিস সংস্কার, বিচার ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিত তুলে ধরা হয়।

‎ ই-বুকে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। চাঞ্চল্যকর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জাতীয় সংসদে 'জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন' পাসের কথাও উল্লেখ আছে। জিয়াউর রহমান হত্যা মামলার ৪৫ বছর ধরে পলাতক আসামি মোজাফফর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতারের বিষয়টিও গুরুত্ব সহকারে এসেছে ই-বুকে।

‎অর্থনীতি ও বাজেট সংস্কার নিয়ে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে প্রথমবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়। যা '3R' (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন, এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন) কৌশলের ওপর ভিত্তি করে তৈরি।

‎পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি ৯.১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলেও জানানো হয়। বলা হয়, সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে  ধাপে ধাপে।

‎শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, ওয়ান টিচার, ওয়ান ট্যাব কর্মসূচি, ডিজিটাল স্বাস্থ্য সেবা চালুর উদ্যোগের কথা আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে।

‎ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতিও এসেছে গুরুত্ব সহকারে। কোনো একক জোটের প্রতি একপাক্ষিক ঝুঁকে না পড়ে 'সবার আগে বাংলাদেশ' নীতির ভিত্তিতে চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

‎বলা হয়েছে, প্রায় চার দশক পর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব লাভ করেছে। এছাড়া, সৌদি আরব বাংলাদেশিদের জন্য সমন্বিত ভ্রমণ প্যাকেজ ও ই-ভিসা সুবিধা চালুর বিষয়টি এসেছে।

‎সরকার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু করেছে ব্যাপক কর্মসূচি। ই-বুকে উল্লেখ আছে, দেশের ৬২টি জেলায় ২১৬৫ কিলোমিটারের বেশি খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩৪,৪৯৭ কোটি টাকা ব্যয়ে 'পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)' প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

image

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮ট...

image

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে ...

নিউজ ডেস্কঃ গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান...

  • company_logo