• জাতীয়

‎৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ২০০৫ সালের ১৭ আগস্ট দুপুরে মুন্সিগঞ্জ ছাড়া দেশের বাকি ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশব্যাপী ৩০০টির বেশি স্থানে সাড়ে চার শতাধিক বোমা হামলা চালায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ হামলায় দু’জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার ২১ বছর পূর্ণ হলো আজ।

‎এই ঘটনায় নড়েচড়ে বসে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। নানামুখী চাপের কারণে আইনশৃঙ্খলা বাহিনীও শুরু করে সাঁড়াশি অভিযান। একে একে গ্রেফতার করা হয় জেএমবির শীর্ষ নেতাদের।
‎
‎বিস্ফোরণ ঘটানো স্থানগুলোর মধ্যে ছিল হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধা-সরকারি স্থাপনা। জায়গাগুলোতে জেএমবির সদস্যরা লিফলেটও ছড়িয়ে দেয়।
‎
‎মূলত, বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করেছিল জেএমবি। তবে ঘটনার দুই বছর পর সংগঠনটির শীর্ষ ৬ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয়...

১

নিউজ ডেস্ক :   ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম...

image

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধান...

২

নিউজ ডেস্ক :   দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও ব...

৩

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...

image

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খ...

৪

নিউজ ডেস্ক : কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থন...

image

আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শি...

৫

নিউজ ডেস্ক : মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পাওয়ার অভিযোগের কারণ অনু...

  • company_logo