প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জেলা সদরের জালিয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহি নিহত হয়েছে৷ আজ রবিবার সন্ধ্যার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ২জন হলো দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।
জানা গেছে, ফুলবাড়ী থেকে দিনাজপুর শহর মুখি একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় বিপরিতগামী মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্হলে মোটরসাইকেল চালক রিফাত ইমন নিহত হয়। আরোহি এন্তাজুল হক সোহাগকে আশংকাজনক অবস্হায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসারত অবস্হায় প্রাণ হারায় সে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছে নিহতের পরিবার। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...
জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...
গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

মন্তব্য (০)