• সমগ্র বাংলা

মুক্তাগাছায় দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি সাবিকুন্নাহার মুন্নি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার কার্যালয়ে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৯-এর সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি।

মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম শাহীন, এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামীম, বাংলাদেশ মসজিদ মিশন মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফা রায়হান, বাইতুলমাল সম্পাদক রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্যে মুক্তাগাছা উপজেলার ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এ হিসেবে মোট ২ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

চেক বিতরণকালে বক্তারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo