• লিড নিউজ
  • অর্থনীতি

ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারণ করা যাবে।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে। 

এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বিভিন্ন বিলাসজাতীয় পণ্য এবং অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্যের আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই তালিকায় ফলও অন্তর্ভুক্ত ছিল।

তবে বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ক্রমোন্নত হওয়ায় ফল আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ অবস্থায় জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ, ফল আমদানি সহজ করা এবং প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে ২০২৪ সালের ওই সার্কুলার লেটার এবং এর মাধ্যমে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (০)





image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

  • company_logo