ফাইল ছবি
নিউজ ডেস্ক: অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই ভারত সফর করবেন তিনি।
তিনি বলেন, ভারতে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ।
একেএম শহীদুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার মধ্যেই এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম...
নিউজ ডেস্ক : দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...
নিউজ ডেস্ক : কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থন...
নিউজ ডেস্ক : মাদ্রাসায় জিপিএ-৫ বেশি পাওয়ার অভিযোগের কারণ অনু...

মন্তব্য (০)