• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু মদপানের কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ, তবে অপরজনের পরিবার দাবি করছে তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় মদপান করার পর অসুস্থ হয়ে পড়েন মুসা (৩৬) ও লোকমান (২২)। পরিস্থিতির অবনতি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুসাকে মৃত ঘোষণা করেন। লোকমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহত মুসা ডহর মারুয়াদী এলাকার সিদ্দিকের ছেলে এবং লোকমান একই এলাকার আলকাজের ছেলে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঢাকা মেডিকেলে মারা যাওয়া লোকমানের মৃত্যু মদ্যপানজনিত কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে মুসার পরিবার তার মৃত্যুতে মদপানের বিষয়টি অস্বীকার করে দাবি করছে, তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo