ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় শাকপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সংলগ্ন ইঞ্জিনিয়ার গেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শাকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বিশেষ করে মানববন্ধনে অংশ গ্রহণ করে শাকপুর ইউনিয়নের শাকপুর, তারাপুকুরিয়া, বড় কৈয়নী, বোয়ালীয়া, বেকি, চোওরী, কাঞ্চনপুর, জাগুরিয়া ও কাছিয়াপুকুরিয়া গ্রামের বিপুলসংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক মুন্সী, শাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সফিউল্লাহ মুন্সী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খন্দকার ও আব্দুল মান্নান মুহুরি, সহ-সাংগঠনিক সম্পাদক আবাদ হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ওমর ফারুক এবং ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুল হালিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন, ৯নং ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন ভূঁইয়া এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য সাহিদা বেগম।
বক্তারা বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি স্থায়ী ও আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। জনস্বার্থে দ্রুত ভবনটি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেন তারা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাবেক প্রধান...
নিউজ ডেস্ক : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের নাজ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
ঝিনাইদহ প্রতিনিধি: নিখোঁজের ৪ দিন...

মন্তব্য (০)