• সমগ্র বাংলা

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গ্রেফতারকৃত টাঙ্গাইলের কৃষকনেতা আবু বকর ছিদ্দিক ও রাঙামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ রোডে অবস্থিত সিপিবির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা কৃষকনেতা আবু বকর ছিদ্দিক ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদ জানান এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবির গোপালপুর উপজেলা কমিটির সভাপতি ও কৃষকনেতা আব্দুর রশিদ কান্দু। বক্তব্য দেন জাতীয় পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কৃষকনেতা জাহিদ হোসেন খান, টাঙ্গাইল জেলা কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হানিফ ভূইয়া, গোপালপুর উপজেলা কমিটির সদস্য ও সাবেক পৌর কমিশনার হাবিব মন্ডল এবং শ্রমিক নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কৃষকনেতা আবু বকর ছিদ্দিক ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর গ্রেফতার গণতান্ত্রিক ও মতপ্রকাশের অধিকারের ওপর হস্তক্ষেপ। তারা অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সিপিবির গোপালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ মাসুদ মাস্টার।

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

৩

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৫

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

  • company_logo