• লিড নিউজ
  • জাতীয়

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

‎শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎
‎রিজভী বলেন, কোথাও হয়তো ১০০ শতাংশ বাস্তবায়ন হয়নি, তবে ৯০ কিংবা ৯৫ শতাংশ হয়েছে। সরকারের ছয় মাস পূর্তিতে অঙ্গীকারগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার একটি লিখিত বিবরণ দেওয়া হবে।
‎
‎বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই  জানিয়ে দেওয়া হবে। এখানে কোনো ঘাটতি থাকবে না। দলের প্রতিটি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকেদের অবহিত করা হবে।
‎
‎রিজভী বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না। তবে নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।
‎
‎শুরুতেই বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসনের অবদানের কথা তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি জানান, আগামীকাল ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হবে। একইভাবে সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্...

১

নিউজ ডেস্ক :  আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশা অন...

image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয়...

২

নিউজ ডেস্ক :   ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম...

image

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধান...

৩

নিউজ ডেস্ক :   দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও ব...

৪

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...

image

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খ...

৫

নিউজ ডেস্ক : কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থন...

  • company_logo